আমাদের সম্পর্কে
ইন্সপায়ার এডুকেশন ডেভেলপমেন্ট অ্যাকাডেমিতে আমরা বিশ্বাস করি যে, একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য মানসম্মত ও কল্যাণকর শিক্ষা অপরিহার্য।
আমাদের লক্ষ্য শিক্ষাক্ষেত্রে এমন পরিবর্তন আনা যা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের যোগ্যতা, দক্ষতা ও নৈতিকতার পূর্ণ বিকাশ ঘটাতে সহায়ক হয়। এ লক্ষ্যেই Inspire Education Development Academy (IEDA) কাজ করে যাচ্ছে শিক্ষা সেবার এক নতুন দিগন্ত উন্মোচনে।
- আমাদের ভিশন : মানসম্মত ও আধুনিক শিক্ষার মাধ্যমে চারিত্রিক উৎকর্ষ, বিশ্বাস ও আদর্শে গঠিত একটি জাতি নির্মাণ।
- আমাদের মিশন: যোগ্য-নেতৃত্বসম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে শান্তির আদর্শে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের পথে সক্ষম কর তোলা।
আমাদের সেবাসমূহ:
-
🎓 শিক্ষক প্রশিক্ষণ কোর্স:
একজন প্রশিক্ষিত শিক্ষকই পারেন শিক্ষার্থীর মনন, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখতে। আমাদের প্রশিক্ষণ কোর্সগুলো আধুনিক শিক্ষাদান পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষাবিজ্ঞানভিত্তিক কৌশল শেখায়, যাতে প্রতিটি শিক্ষক হয়ে উঠতে পারেন অনুপ্রেরণার উৎস। -
👨👩👧 প্যারেন্টিং কোর্স:
অভিভাবকই সন্তানের প্রথম শিক্ষক। আমাদের প্যারেন্টিং কোর্সগুলো অভিভাবকদের এমন দিকনির্দেশনা দেয়, যা সন্তানের মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। -
📘 শিক্ষাসামগ্রী বিক্রয়:
আমরা সরবরাহ করি মানসম্মত বই, শিক্ষণীয় উপকরণ ও খেলাধুলার সামগ্রী— যা শিক্ষাকে করে তোলে আনন্দদায়ক, কার্যকর ও জীবনমুখী। -
🏫 শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন পরামর্শক সেবা:
প্রতিটি প্রতিষ্ঠানই অনন্য, তাই প্রয়োজন তাদের উপযোগী পরামর্শ। আমাদের বিশেষজ্ঞ দল প্রতিষ্ঠানগুলোর কারিকুলাম, অবকাঠামো, শিক্ষক দক্ষতা ও ফলাফল উন্নয়নে সহায়তা করে।
কেন আমাদের বেছে নেবেন?
- পেশাদারিত্ব: অভিজ্ঞ প্রশিক্ষক ও পরামর্শক দল সবসময় মানসম্মত সেবায় নিবেদিত।
- মূল্যবোধে অগ্রাধিকার: আমরা শুধু তথ্য নয়, মনোভাব ও নৈতিকতা গঠনের শিক্ষায় বিশ্বাস করি।
- সহযোগিতা: শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশে থেকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করি।
- উদ্ভাবনী পদ্ধতি: আধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষাপদ্ধতি ব্যবহার আমাদের সেবাকে অনন্য করে তোলে।
কেন আমাদের বেছে নেবেন?
27+
TOTAL ACHIEVEMENT
145+
TOTAL STUDENTS
10k
TOTAL INSTRUCTOR
214+
OVER THE WORLD

